দেশের বাজারে আসছে গ্রি এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন ‘এরি’ সিরিজ। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন নতুন এই সিরিজ বিপণনের সব প্রস্তুতি গ্রহণ করেছে। এখন থেকে ইলেক্ট্রো মার্ট-এর সব রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমে নতুন ‘এরি’ সিরিজের ১.০, ১.৫ এবং ২.০ টন ক্যাপাসিটির মডেলসমূহ পাওয়া যাবে। এই সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে ক্রেতা সাধারণের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ক্রেতা সাধারণের অধিক সুবিধা বিবেচনায় রেখে ইলেক্ট্রো মাট এই অত্যাধুনিক সিরিজ বিপণন শুরু করেছে।
অনুষ্ঠানের শুরুতে গ্রুপের ডিএমডি মো: নুরুল আফছার আগত পার্টনার ও অতিথিদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বের নাম্বার ১ ব্র্যান্ড গ্রি এসি এবং ইলেকট্র্রনিকস পণ্য সামগ্রী দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক। গ্রি বর্তমানে বাংলাদেশে নাম্বার ১ এয়ারকন্ডিশনার ব্র্যান্ড। এই সাফল্য এবং সব কৃতিত্ব আমাদের পার্টনার, শুভানুধ্যায়ী, ক্রেতা, ভোক্তা এবং তাঁদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা। অনুষ্ঠানে গ্রি এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন ‘এরি’ সিরিজের বিশেষ বৈশিষ্ট্যসমূহ তুলে ধরেন গ্রুপের ডিএমডি মো: নুরুল আফছার। বিজ্ঞপ্তি।



