কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত

Printed Edition

কক্সবাজার অফিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর গতকাল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধিদলের মূল নেতৃত্বে রয়েছেন তিনি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সার্বিক সমন্বয়ে এই গুরুত্বপূর্ণ পরিদর্শনটি অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় প্রতিনিধিদলটি বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছায় এবং বেলা ২টার পর প্রতিনিধিদল উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যায়। পরে তারা জাতিসঙ্ঘ খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি পরিচালিত খাদ্যসহায়তা কার্যক্রম পরিদর্শন ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশ ৮ ডব্লিøউ এবং ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। সেখান থেকে তারা রেড ক্রিসেন্ট পরিচালিত হাসপাতাল এবং ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মার্কিন অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন। এ সময় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক সংস্থা (টঘঐঈজ) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (ওঙগ) কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের রোহিঙ্গা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের কর্মকর্তাদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান মানবিক সাহায্য, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ার নানা দিক নিয়ে আলোচনা হয় বলে সূত্র জানায়।

প্রতিনিধিদলটি রোহিঙ্গা কমিউনিটির কয়েকজন নেতার সাথেও কথা বলে এবং তাদের বর্তমান সঙ্কট ও চাহিদার কথা শোনে।

মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, বিশেষ দূতের এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানে মার্কিন প্রতিশ্রুতিকে আরো জোরদার করবে।