ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি (আইএফআইপিএলসি) ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গত ২৭ জুলাই রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আইএফআইপিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে আইএফআইপিএলসির পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ এইচআর অফিসার জনাব ইমতীয়াজ আহমেদ ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের পক্ষে চেয়ারম্যান ডা: এম ইয়াছিন আলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় আইএফআইপিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোশারফ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিকোভারি তৌফিকুল হাকিমসহ ঊর্র্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় আইএফআইপিএলসির কর্মকর্তা-কর্মচারী এবং তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের বিভিন্ন চিকিৎসা ও পূনর্বাসন সেবায় বিশেষ মূল্যছাড় সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।



