বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসনবিষয়ক প্রশিণের সমাপ্তি

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

বাংলাদেশ ক্রীড়া শিাপ্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত তিন দিনব্যাপী ‘স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং’ শীর্ষক প্রশিণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকেএসপি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। তিনি প্রশিণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন এবং সফলভাবে প্রশিণ সম্পন্ন করায় অংশগ্রহণকারী ও আয়োজকদের অভিনন্দন জানান। এ সময় বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান এবং কর্মসূচির আয়োজক সচিব আবু তারেক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো: সাইফ উল্লাহ বলেন, আধুনিক ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে ক্রীড়া চিকিৎসা, পুনর্বাসন এবং জরুরি স্বাস্থ্যসেবার গুরুত্ব বাড়ছে।

প্রশিণে ঢাকা বিকেএসপি ও আঞ্চলিক বিকেএসপিসহ দেশের ১৬টি প্রতিষ্ঠানের ১০০ জন প্রতিনিধি অংশ নেন।