দিল্লিতে ফায়ার সার্ভিসের আগেই উদ্ধারকাজে মুসলিমরা

Printed Edition

দ্য হিন্দু

ভারতের দিল্লির হাউজ রানি এলাকায় অগ্নিকাণ্ডের শিকার হওয়া একটি পাঁচতলা হোটেল ভবন মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় ঢেকে যায়। গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে লাগা এই আগুন দ্রুত তিনটি তলায় ছড়িয়ে পড়ে। ভবনে যাতায়াতের মাত্র একটি পথ থাকা এবং কোনো জরুরি সিঁড়ি না থাকায় বহু অতিথি ভেতরে আটকা পড়েন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা নিজেদের জীবন বাজি রেখে আটকে পড়াদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন।

হোটেলের বিপরীতে ফুটপাথে দোকান চালানো ৬১ বছর বয়সী রিয়াজউদ্দিন আগুন লাগার পরপরই তার দোকান থেকে প্রায় ১৫টি ম্যাট্রেস বের করে জানালার নিচে বিছিয়ে দেন, যাতে জীবন বাঁচাতে ওপর থেকে লাফিয়ে পড়া মানুষেরা কম আঘাত পান। রিয়াজউদ্দিন জানান, এক ব্যক্তি দ্বিতীয় তলা থেকে পড়ে গেলে তার পা ভেঙে যায়। পুরো পরিস্থিতি ছিল অত্যন্ত আতঙ্কজনক। এর কিছুক্ষণের মধ্যেই আটকে পড়া বাসিন্দারা জানালা দিয়ে লাফ দিতে শুরু করেন। তবে অনেক কক্ষে জানালাও ছিল না, আবার কিছু জানালা বন্ধ বা আটকে ছিল, যা ভাঙাও সম্ভব ছিল না।