আশুরার প্রধান ছবক বাতিলের কাছে মাথা নত না করা : জৌনপুরী পীর সাহেব

Printed Edition

ঢাকার আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা ও জৌনপুরী দরবার শরিফের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তালিমে জেকের ও দোয়া করেন সৈয়দ মাহবুবুর রহমান জৌনপুরী পীর সাহেব।

পীর সাহেব তার বয়ানে বলেন, আশুরা এমন একটি ঐতিহাসিক দিন, যা মুসলিম উম্মাহর জন্য চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। আশুরার প্রধান সবক হলো, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না।

কুরআন ও হাদিস হবে আমাদের একমাত্র বিচারক, আইন ও নীতিমালা (দলিল)। পবিত্র দ্বীন ও মাতৃভূমিকে রক্ষার্থে বাতিলের মোকাবেলা করতে গিয়ে হয়তো শাহাদতবরণ করে আখিরাতে চিরঞ্জীব হয়ে থাকব, নয়তো বাতিলপন্থীদেরকে ধ্বংস করে পৃথিবীর বুকে বীর হিসেবে বেঁচে থাকব, ইনশা আল্লাহ।

যেমন- প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র, বেহেশতি যুবকদের সরদার হজরত হোসাইন (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) ইয়াজিদের বাতিল প্রস্তাব ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে এবং ন্যায় প্রতিষ্ঠায় অটল থেকে নিজের জীবন শাহাদতবরণ করে মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়ে গেলেন যে- হে আমার প্রিয়তম নানাজানের উম্মতেরা! তোমরা কখনো বাতিলের কাছে মাথা নত না করে হয়তো শহীদ, নয়তো গাজী হিসেবে জীবনযাপন কর।