রংপুর অভিমুখে লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের ন্যায্য দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মাধ্যমে লংমার্চ সফল করে সরকারকে জনগণের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে। গতকাল সোমবার ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে আরো বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মুহাম্মদ ফয়সল প্রমুখ।