ঢাকায় ইসকনের রথযাত্রা

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

নানা আয়োজনে ঢাকায় ইসকনের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টায় স্বামীবাগ আশ্রম থেকে শুরু জগন্নাথ, বলদেব ও শুভদ্রার রথযাত্রা শুরু হয়। জয়কালী মন্দির হয়ে শাপলা চত্বর আসে। তারপর পল্টন মোড়, সচিবালয় মেট্রো স্টেশন, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়।

এর আগে আলোচনা অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ‘অগ্নিহোত্র যজ্ঞ’ করা হয়। প্রতিবারের মতো এবারো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) রথযাত্রার আয়োজন করে। উদযাপনের নবম দিন ২৪ জুলাই উল্টোরথ যাত্রা শুরু হবে। ঢাকেশ্বরী মন্দির থেকে একই পথে পুনরায় ইসকনের স্বামীবাগ আশ্রমে রথযাত্রার সমাপ্তি ঘটবে।