বিক্ষোভ দমনে সেনা মোতায়েন

বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

Printed Edition

এএফপি

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের কারণে দেশটির প্রেসিডেন্ট দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারবিরোধী বিক্ষোভকারীদের সড়ক অবরোধ অপসারণে সেনাবাহিনী ও বুলডোজার মোতায়েন করা হয়েছে। এসব অবরোধের কারণে দেশটির স্বাভাবিক জনজীবন ও যোগাযোগব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

গত ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে শ্রমিক ইউনিয়ন, আদিবাসী সংগঠন ও কোকা চাষিদের বিভিন্ন গোষ্ঠী দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।