ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৫ জুন দেশের বিভিন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনের জন্য আরো ১০০ জন চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে। গতকাল বিকেলে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কার্যক্রম আরো বিস্তৃত করার অংশ হিসেবে দ্বিতীয় দফায় ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রপ্রার্থীর নাম আগামী ১৫ জুন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করা হবে।
এর আগে, গত ১০ মে প্রথম দফায় এনসিপি সমর্থিত ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করা হয়।
এরও আগে গত ২৯ মার্চ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করে এনসিপি।



