শোক সংবাদ

জহুরুন্নেছা

Printed Edition

মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর হোসেনের মা জহুরুন্নেছা (৭৬) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মির্জাপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো: সিরাজ মিয়া সহধর্মিণী।

ভাতিজা ফুয়াদ হাসান জানান, মানিকগঞ্জে নাতনি হ্যাপির বাসায় বেড়াতে গিয়ে সোমবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে মানিকগঞ্জ সদরে হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে রেফার্ড করা হয়। মঙ্গলবার দুপুরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্বামী, এক ছেলে এক মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমারজানি মধ্যপাড়া মসজিদে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জামায়াতের উপজেলা আমির ইয়াহইয়া খান মারুফ, মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, নয়া দিগন্ত মির্জাপুর প্রতিনিধি হারুন অর রশিদ গভীর শোক প্রকাশ করেন। মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।