প্রাইম ব্যাংক এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ সম্প্রতি একটি এমওইউ সই করেছে। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংক কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন বয়সী গ্রাহকদের জন্যও বিশেষ সুবিধা নিশ্চিত করবে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। এ উদ্যোগের লক্ষ্য হলো তরুণ থেকে প্রাপ্তবয়স্ক সব গ্রাহকের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা এবং এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎমুখী কর্মপরিবেশ গড়ে তোলা। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের কর্মীরা ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সুবিধা পাবেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশ, কর্মক্ষেত্রে কার্যকর সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ। পাশাপাশি প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং ‘নীরা’, স্টুডেন্ট ব্যাংকিং এবং অন্যান্য গ্রাহকরাও ব্রিটিশ কাউন্সিলের নির্বাচিত বিভিন্ন সেবায় বিশেষ অফার উপভোগ করতে পারবেন। চুক্তি সই অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন প্রধান শায়লা আবেদিন। ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক; হেড অব মার্কেট বাংলাদেশ জুনায়েদ আহমেদ; ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট তাহনী ইয়াসমিন; হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (বিজনেস অ্যান্ড এডুকেশন) শেহরিন শিবলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



