একই দিনে যুবাদের আনন্দ বিষাদ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-২০ বিভাগে মালদ্বীপকে ৩৯-১৭ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। অপর দিকে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের কাছে ৩৯-৩৫ গোলে হেরে বিষাদের সুর লাল-সবুজ যুবাদের। অনূর্ধ্ব-২০ ম্যাচ জেতার আনন্দে সতীর্থরা এক পর্যায়ে সুমল তঞ্চঙ্গ্যাকে কাঁধের ওপর তুলে নাচানাচি করলেন। এর আগে অনূর্ধ্ব-১৮ দল হারার পর জার্সি দিয়ে মুখ ঢেকে কাঁদতে কঁাঁদতে বেরিয়ে গেলেন জেবে দাই বম। দেশপ্রেমের উৎকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে।

শনিবার প্রথম সেমিফাইনালে গ্রুপ বি চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে গ্রুপ এ রানার্স আপ ইয়েমেনের সাথে। অন্য সেমিফাইনালে গ্রুপ এ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ বি রানার্স আপ মালদ্বীপ। অনূর্ধ্ব-১৮ বিভাগে আজ বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের এবং ভারত খেলবে আফগানিস্তানের সাথে।