উলিপুরে ৪৬ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল রোডেম ফাউন্ডেশন

Printed Edition

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

‘হুইলচেয়ার খান পাইয়া খুব উপকার হইলো। মোর ছাওয়াটা এখন ভালো করিয়া চলাফেরা করবার পারবে।’ রোডেম ফাউন্ডেশনের দেয়া হুইলচেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে এভাবেই কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বৃদ্ধা মাজেদা বেগম (৬০)।

গত সোমবার দুপুরে উলিপুর উপজেলা অডিটোরিয়ামে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪৬ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ, উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ, রোডেম ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর ডোসেয়গ হং, বিজনেস ম্যানেজার ডেভিড হালদার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: লুৎফর রহমান।