গত শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের মানিকপুরে অবস্থিত শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চবিদ্যালয়ে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রামের ড. মীর আবু সালেহ শামসুদ্দীন শিশির।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার পাইলট প্রকল্পের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, সদস্য সচিব অধ্যক্ষ আবু তৈয়ব, এসজেডএইচএম ট্রাস্ট শিক্ষা সেলের সদস্য অধ্যক্ষ আবু মোহাম্মদ। স্বাগত বক্তব্য প্রদান করেন শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বটন কুমার দে। আরো বক্তব্য রাখেন- এসজেডএইচএম বৃত্তি তহবিলের সাধারণ সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী, মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী অধ্যক্ষ মাওলানা আবুল কাছেম, উপাধ্যক্ষ মাওলানা মো: মঈন উদ্দিন, ওই বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো: জাকির হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: নুরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদ হাসান। বিজ্ঞপ্তি।



