নিরাপদ নেভিগেশন নিশ্চিতকরণে চবকের পদক্ষেপ

Printed Edition

দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের মূল নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিতকরণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) উদ্যোগে নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ৯টা থেকে দুপুরে দেড়টা পর্যন্ত বন্দরের মূল নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় নিরাপদ বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে চবকের কাণ্ডারি-১২ ও ২টি স্থানীয় বোট এবং বাংলাদেশ কোস্টগার্ডের ১টি জাহাজ ও ১টি বোট সার্বিক সহায়তা দিয়েছে।

এসময় নেভিগেশনাল চ্যানেল ও জাহাজ চলাচলের পথে মাছ ধরার জাল স্থাপনের ফলে সৃষ্ট সম্ভাব্য নেভিগেশনাল ঝুঁকি সম্পর্কে স্থানীয় মাঝি-মাল্লা ও জেলেদের অবহিত করা হয়। বিশেষ করে বেহুন্দি জালসহ অন্যান্য অবৈধ জাল দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে জাহাজ চলাচলের পথে কোনো ধরনের জাল স্থাপন না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। বিজ্ঞপ্তি।