ঠাকুরগাঁওয়ে ২০০ বছরের পুরনো আমগাছ দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Printed Edition

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ২০০ বছরের পুরনো এশিয়ার সর্ববৃহৎ আমগাছ ও সমতলের চা বাগান পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। গতকাল বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের আমগাছ ও ভারত সীমান্ত ঘেঁষা নিটলডোবা গ্রামে সমতলের চা বাগান পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের সাথে বাগানে চা পাতা সংগ্রহ করেন। এ সময় তার সাথে স্ত্রীও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন, আমি সমতলে চা বাগান কখনো দেখিনি। এই প্রথম বাংলাদেশে সমতলে চা চাষ দেখে দারুণ খুশি হয়েছি। আরো মুগ্ধ হয়েছি এত পুরনো আমগাছটি দেখে। আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। সহযোগিতা করলে তারা দ্রুত উন্নতি করবেন। আমরা সবসময় আপনাদের সাথে থাকব। ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।

এ সময় তার সাথে সুলতান টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।