প্রযুক্তি ডেস্ক
বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম সংস্করণ নিয়ে পরীক্ষা করছে মেটা। ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামের এ প্রিমিয়াম সংস্করণে ব্যবহারকারীরা অ্যাপের থিম কাস্টমাইজেশন, বিশেষ স্টিকার ও ২০টি পর্যন্ত চ্যাটিং থ্রেড পিন করার মতো বাড়তি কিছু সুবিধা পাবেন। বর্তমানে নির্দিষ্ট কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে হোয়াটসঅ্যাপের এই পেইড সাবস্ক্রিপশন ফিচার। এই সংস্করণে বেশ কিছু ফিচার ব্যবহারের জন্য গ্রাহকদের অর্থ দিতে হবে। এ পেইড সংস্করণে কিছু বাহ্যিক পরিবর্তন দেখা যাবে। সাবস্ক্রাইবাররা বিশেষ ইফেক্টসহ প্রিমিয়াম স্টিকার ব্যবহারের এবং অ্যাপের থিম ও আইকন নিজের পছন্দমতো সাজিয়ে নেয়ার সুবিধা পাবেন।
এ ছাড়া নির্দিষ্ট কনটাক্টের জন্য প্রিমিয়াম রিংটোন সেট এবং অ্যালার্ট, থিম ও রিংটোনের মাধ্যমে চ্যাটিং লিস্ট নিজের মতো সাজানোর সুযোগ মিলবে। এই প্রিমিয়াম প্ল্যানের জন্য আরো নতুন কিছু ফিচার নিয়ে কাজ করছে মেটা। তবে এর চূড়ান্ত দাম এখনো ঘোষণা হয়নি। বর্তমানে এর সাবস্ক্রিপশন ফি অঞ্চলভেদে এক থেকে প্রায় তিন ডলার পর্যন্ত হতে পারে।



