মালদ্বীপ প্রতিনিধি
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিা, গবেষণা, জ্ঞান বিনিময়সহ একাডেমিক কূটনীতি আরো সুদৃঢ় করার ল্েয, দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়ে (এমএনইউ) ‘পাওয়ার অব বন্ডিং অ্যান্ড নন-ওয়েস্টার্ন সফট পাওয়ার স্ট্র্যাটেজি’ শীর্ষক নিজের লেখা বই উপহার দিয়েছেন মালেতে বাংলাদেশ হাইকমিশনার ড. মো: নাজমুল ইসলাম।
গতকাল বিশ্ববিদ্যালয়ের সেমিনার কে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপহারের এ বইগুলো গ্রহণ করেন ভিসি ড. আইশাথ শেহেনাজ আদম। এ সময় দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তব্যে এমএনইউয়ের প্রধান গ্রন্থাগারিক হুসেইন হালিম এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের বই উপহার গবেষণা, জ্ঞানচর্চা এবং বাংলাদেশ-মালদ্বীপের শিা সহযোগিতাকে নতুন মাত্রা দেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার শুধু বই সংরণের স্থান নয়, বরং জ্ঞান সৃষ্টি, গবেষণা, উদ্ভাবন এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের প্রাণকেন্দ্র। আশা করি এ গ্রন্থটি আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, সফট পাওয়ার এবং সমসাময়িক বৈশ্বিক রাজনীতিতে ক্ষুদ্র ও মধ্যম রাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন গবেষণা ও অ্যাকাডেমিক আলোচনাকে সমৃদ্ধ করবে।
সমাপনী বক্তব্যে এমএনইউয়ের ভিসি ড. আইশাথ শেহেনাজ আদম বাংলাদেশ-মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভূয়সী প্রশংসা করে বলেন, হাইকমিশনারের রচিত গ্রন্থটি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের জন্য একটি মূল্যবান সংযোজন এবং এটি শিার্থী, শিক ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।



