(গত দিনের পর)
সেই ঘূর্ণিপাকে পড়ে ডুবে যায় কত শত সওদাগরী জাহাজ, কার্গো, সাম্পান ও বাণিজ্যিক পোত। তার হিসাব কে রাখে আর?
হ্যাঁ, সেই হিসাব আছে এক জনের কাছে। সে হলো সাগরকন্যা ‘মেরিন্তারা’, জলরাজ লাউতান সিংহের মেয়ে। এই প্রবাল প্রাসাদেই তার বসবাস। এই পরিবারে আরো অনেক সদস্য আছে। আছে চাকর-বাকর, সৈন্য-সিপাহী, হাজারো জলপরী, জলবধূ, জলকুমারী ও জলকুমার। তাদের মধ্যে সবচেয়ে মিষ্টি ও রূপবতী সদস্য সাগরকন্যা মেরিন্তারা। মেরিন্তারার যখন জন্ম হয়, তখন তার চোখে ছিল নীল জলের রহস্য। এমন নীল চোখ দেখেই রাজ পরিবারের শুভাকাক্সক্ষী, প্রবীণ কাঁকড়া-কবি মেয়েটির নাম রেখেছিল মেরিন্তারা। নামটি সবার পছন্দের। এই নামের গুণেই নাকি সবাই তাকে পছন্দ করে, তাকে ভালোবাসে। মেরিন্তারা যখন ছোট্ট ছিল, তখন প্রাসাদের চারদিকে নীল আলো নেচে বেড়াতো। (চলবে)



