আইএফআইপিএলসি’র বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

Printed Edition

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি. (আইএফআইপিএলসি)-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আইএফআইপিএলসি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাসেম হায়দার ও স্বতন্ত্র পরিচালক শফিকুল মাওলা উপস্থিত ছিলেন। এছাড়া আইএফআইপিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল আজীম, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকরা সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।