এবার মালদ্বীপকে হারাল বাংলাদেশ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে আগের দিন অনূর্ধ্ব-২০ বিভাগে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল ছোটরাও ৩২-২৩ গোলে হারিয়েছে মালদ্বীপকে। ৮ গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় হন কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র জেবে দাই বম।

প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে পুরস্কার জিতে উচ্ছ্বসিত জে বে দাই বম। ‘মালদ্বীপ অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ওদের সাথে আমরা জানপ্রাণ দিয়ে লড়াই করেছি। দুই মাস যাবৎ প্র্যাকটিস করেছি বলেই পেরেছি। ইনশাআল্লাহ পরের ম্যাচেও আমরা আরো ভালো করব।’

আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিপক্ষ ভারত। অনূর্ধ্ব-২০ বিভাগে ভারত খেলবে নেপালের বিপক্ষে বেলা ৩টায়। বিকেল ৫টায় বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ।