দিনাজপুর প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে রামের ভাস্কর্য অপসারণের দাবিতে দিনাজপুর জেলা শাখা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে গতকাল দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন জেলার আমির হজরত মাওলানা মতিউর রহমান কাসেমী। স্মারকলিপিতে বলা হয়, এ দেশে সব ধর্মের শান্তিপূর্ণ সহ-অবস্থানের স্বার্থে অবিলম্বে রাম মূর্তি অপসারণ করতে হবে তা না হলে যেকোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ শোয়াইব, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান, মাওলানা আবুল কাশেম সরকার, মাওলানা মাহমুদুল হাসান সানোয়ার প্রমুখ।



