বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহাম্মদের উপস্থিতিতে কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: আব্দুল্লাহ আল-মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উক্ত চুক্তি স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান এফ এম নেওয়াজ আলী চুক্তিপত্র হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি।



