ইউপির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ‘ধর্মান্তরবিরোধী’ সেল

Printed Edition

দ্য ওয়্যার

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সব বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ডেন্টাল কলেজসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তথাকথিত ‘ধর্মান্তরবিরোধী সেল’ গঠনের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। রাজ্যের ক্ষমতাসীন যোগী আদিত্যনাথের বিজেপি সরকার এই পদক্ষেপকে পুরোপুরি সমর্থন জানিয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে মুসলমান ও অন্যান্য অ-হিন্দু সম্প্রদায়।

রাজ্যপালের সচিবালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভিসি ও পরিচালকদের কাছে পাঠানো এক চিঠিতে কাউন্সেলিং সেবা, নজরদারিব্যবস্থা, ছাত্রকল্যাণ পদ্ধতি জোরদার এবং প্রতিরোধমূলক সুরক্ষাকবচ তৈরির নির্দেশ দেয়া হয়েছে। চিঠিতে দাবি করা হয়েছে, শিক্ষার্থীদের প্রলোভন, ভয় বা মানসিক চাপ দেখিয়ে অবৈধভাবে ধর্মান্তরিত করার চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে প্রাতিষ্ঠানিক স্তরে ‘উগ্রবাদবিরোধী’ ইউনিট বা ছাত্রকল্যাণ সেলগুলোকে অত্যন্ত সক্রিয় করার নির্দেশ দেয়া হয়েছে।