নিজস্ব প্রতিবেদক
স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের স্বর্ণালী আবাসন প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর হাইকোর্ট বিভাগের দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। গতকাল বুধবার চেম্বার আদালতের বিচারপতি ফারহা মাহবুব হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এই স্থগিতাদেশ দেন।
চেম্বার জজ আদালতের এই আদেশের ফলে স্বর্ণালী আবাসন প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
জানা গেছে, গত ১ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এক আদেশের মাধ্যমে এই আবাসন প্রকল্পের যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। পরে ওই নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ‘সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ১৭০৬/২০২৬’ দায়ের করে স্বদেশ প্রপার্টিজ লিমিটেড।



