ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ এবং রসায়ন বিভাগের বিভিন্ন সেশনের ২২ শিক্ষার্থীকে ‘ড. মালিহা খাতুন-মুহাম্মদ নুরুল হুদা ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সোমবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মোফাজ্জল হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগম, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাপলা শিরিন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী হানিয়াম মারিয়া, ট্রাস্ট ফান্ডের দাতা মুহাম্মদ নুরুল হুদা ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
এই ট্রাস্ট ফান্ডের আওতায় পদার্থ বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ ও রসায়ন বিভাগের ২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ সেশনের ১ম বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১২ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়।
বৃত্তিপ্রাপ্তরা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের মো: ফয়সাল, সুমাইয়া শারমিন যুথি, শোভন মণ্ডল, ফাহমিদা আক্তার সিনহা, উম্মে মুমতাহানা বিনতে তাহের, মো: মিরাজ মোর্শেদ, মো: নূরনবী ও মো: রাইসুল হাসান।
গণিত বিভাগের রাবেয়া আক্তার দিবা, মো: মাসুম রানা, সুমন ফকির, শ্রাবনী রানী আচার্য্য, মোছা: নিশি খাতুন, শারমিন পারভীন, মো: আতোয়ার হোসেন ও তাহমিনা সুলতানা। রসায়ন বিভাগের নুরে আলম রায়হান, মো: ইব্রাহিম হোসেন, মো:. আ: রকি, স্বাধীন কর্মকার, মো. তৌহিদুল ইসলাম তুহিন ও সাদাত হোসেন রানা। বিজ্ঞপ্তি।



