জুলাই শিশু শহীদদের স্মরণে ফুলকুঁড়ি আসরের কিডস রান ’২৬ অনুষ্ঠিত

Printed Edition

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার আয়োজনে জুলাই শিশু শহীদদের স্মরণে কিডস রান ’২৬ অনুষ্ঠিত হয়েছে। দিয়াবাড়ি মডেল ক্লাব ও লেক সংলগ্ন সড়ক এবং মাঠ প্রাঙ্গণে শুক্রবার উত্তরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিশুকিশোরদের নিয়ে আয়োজন করা হয় কিডস রানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উইং কমান্ডার (অব:) এ এম আমজাদ হোসেন, প্রাক্তন অধ্যক্ষ বি এ এফ শাহীন কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আসরের প্রধান পরিচালক ও শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক শহীদ সিরাজী।

তিনটি ক্যাটাগরিতে এই রানটি অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপ- প্রথম ও দ্বিতীয় শ্রেণী, ‘খ’ গ্রুপ- তৃতীয় ও চতুর্থ শ্রেণী এবং ‘গ’ গ্রুপ- পঞ্চম থেকে সপ্তম শ্রেণী। অংশগ্রহণকারী সবার জন্য ছিল আকর্ষণীয় গিফট- টি-শার্ট, জাতীয় পতাকা, মেডেল, সনদপত্র ও বিজয়ীদের জন্য ক্রেস্ট।

অতিথিরা শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমাদের মধ্যেই আছে আগামীর নেতৃত্ব। পারদর্শী হয়ে নিজেকে তৈরি করে দেশের সেবায় নিয়োজিত করতেও উৎসাহিত করেন অতিথিরা।

তারা বলেন, প্রতিটি ছোট্ট পদক্ষেপ তাদের শেখায় শৃঙ্খলা, অধ্যবসায় ও লক্ষ্যপূরণের গুরুত্ব। খেলাধুলার মাধ্যমে সুস্থ শরীর, প্রফুল্ল মন এবং সুন্দর মানসিক বিকাশের পথ খুলে দেয় এই আয়োজন। কিডস রান ’২৬ হয়ে উঠুক আগামীর সম্ভাবনাময় প্রজন্ম গড়ার এক অনন্য মঞ্চ। তারা শহীদ শিশুদের রূহের মাগফিরাত কামনা করেন। বিজ্ঞপ্তি।