এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার সংগঠনটির ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হলেন এবং আগামী ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

রবি অজিয়াটা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এমটবের নবনির্বাচিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলালিংকের সিইও ইয়োহান বুসে, ভাইস প্রেসিডেন্ট গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং পরিচালক হিসেবে রয়েছেন টেলিটকের এমডি নূরুল মাবুদ চৌধুরী। এমটবের মহাসচিব পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব:) মোহাম্মদ জুলফিকার সভা সঞ্চালনা করেন।

সভায় এমটবের সদস্য ও সহযোগী সদস্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা উ জি (জেসন), বাংলালিংকের সিসিআরএও তাইমুর রহমান, গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটার সিসিআরও সাহেদ আলম এবং টেলিটকের ডিএজিএম লুৎফুল্লাহিল মজিদ।