দাউদকান্দিতে ইসলামী ব্যাংকের দু’টি শাখায় কর্মবিরতি ও গ্রাহকদের প্রতিবাদ সভা

Printed Edition

গতকাল সোমবার দাউদকান্দি গৌরীপুর বাজার ও দাউদকান্দি বাজার শাখা ইসলামী ব্যাংকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছাড়া স্ব স্ব ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের লোকজন প্রতিবাদ সভায় মিলিত হয় ।

গ্রাহকদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা সাইফুল ইসলাম জিহাদী, মো: কাউসার আলম ফকির ও মো: হাবিব উল্লাহ প্রধান। গ্রাহক ফাহিম সরকার, দেলোয়ার হোসেন খান ও সাইমুল আখন্দ বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে গ্রাহকের লেনদেন বন্ধ থাকায় অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, আওয়ামী ফ্যাসিস্টদের দোসরদের রেখে যাওয়া অব্যবস্থাপনা এ জন্য দায়ী।

ব্যাংকের গৌরীপুর বাজার শাখা ব্যবস্থাপক মো: আব্দুল্লাহ ও দাউদকান্দি বাজার শাখা ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর আলম বলেন, কর্মবিরতি পালন করা হয়েছে গ্রাহকদের আমানত সুরক্ষা, পুলিশি হামলার প্রতিবাদ, এস আলম ও আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের বয়কট ও অবৈধ চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবিতে। কর্মকর্তাদ্বয় বলেন, আজকের কর্মসূচি কেন্দ্রীয় আহ্বানে করা হয়েছে এবং সামনে যেকোনো কর্মসূচি সফল করা হবে। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা