লোহাগাড়া (চট্টগ্রাম)
জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, সাতকানিয়া-লোহাগাড়া হচ্ছে আলেম ওলামাদের ময়দান। এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতি এই জনপদের হাজার বছরের ঐতিহ্য। সাতকানিয়া-লোহাগাড়াকে নিরাপদ করার জন্য আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি। শাহজাহান চৌধুরী এমপি নির্বাচিত হলে শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের ক্ষেত্রে একটি মডেল এলাকায় পরিণত হবে ইনশাআল্লাহ। তিনি গতকাল বিকেলে সাতকানিয়া হাইস্কুল মাঠ ও লোহাগাড়া বটতলী মোটরস্টেশনে আয়োজিত নির্বাচনী মিছিলোত্তর জনসমাবেশে এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন এমপি প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। জীবনের দীর্ঘ ৪২টি বছর আপনাদের সুখে-দুঃখে কাটিয়েছি। ১৯৯১ ও ২০০১ সালে আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সাতকানিয়া-লোহাগাড়ার অসহায় ও নিরন্ন মানুষের কল্যাণে কাজ করেছি। আগামী ১২ তারিখ আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ভিক্ষা দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় অফিস সম্পাদক মো: নুরুল আমিন, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ আ ন ম নোমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মিজবাহ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারি মাওলানা আবুল ফয়েজ, শ্রমিক নেতা মাওলানা নুরুল হোসাইন, শ্রমিক নেতা মো: মহসিন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সাতকানিয়া জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমির ডাক্তার নুরুল হক, লোহাগাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ও কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইদ্রিস, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মাস্টার প্রদীপ কুমার দাস, হিন্দু ও বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম জেলা সভাপতি পলাশ দাশ, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আফসার, দক্ষিণ জেলা জামায়াতের শূরা সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুস সোবাহান, সেক্রেটারি তারেক হোসাইন, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, নায়েবে আমির শাহ আলম, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা নুরুল আলম, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা এম ডি জুনায়েদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফ উল্লাহ আরমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। দুই উপজেলার গণমিছিলে লাখো জনতা অংশগ্রহণ করেন।



