মানবিক দেশ গড়তে এগিয়ে আসতে হবে : এহসানুল মাহবুব জুবায়ের

Printed Edition
মানবিক দেশ গড়তে এগিয়ে আসতে হবে : এহসানুল মাহবুব জুবায়ের
মানবিক দেশ গড়তে এগিয়ে আসতে হবে : এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই মিলে এগিয়ে আসতে হবে। তিনি প্রতি বছর বন্যার কারণ বিশ্লেষণ করে বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের নদী সমস্যার সমাধান হচ্ছে না। এই কারণে বাংলাদেশে মাঝে মধ্যে বড় ধরনের বন্যা হয়। তিনি বলেন, আমদের দেশের নদীগুলোর অসুবিধার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়া। বন্যার ঢল যখন নামে তখন সমস্যার সৃষ্টি হয়। সরকারের দায়িত্ব হচ্ছে অভিজ্ঞতার আলোকে স্থায়ী ও মজবুত বাঁধ নির্মাণ করে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। গতকাল শনিবার মৌলভীবাজারের রাজনগর উপজেলা জামায়াতের আয়োজনে রাজনগর দারুস সুন্নাহ ফাজিল মাদরাসা প্রাঙ্গণে বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথা বলেন । রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মিসবাহুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামায়াতের মৌলভীবাজার জেলা আমির প্রকৌশলী মো: সায়েদ আলী প্রমুখ। মৌলভীবাজার প্রতিনিধি।