ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী লিটন সরকারকে আটক করেছে পুলিশ। গত রোববার বিকেলের দিকে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পপি রানী সরকার উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম এলাকার নরেশ সরকারের ছেলে লিটন সরকারের স্ত্রী। এলাকাবাসী ও নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী লিটন সরকার স্ত্রীকে বেধড়ক মারধর করেন। তাদের দাবি, মারধরের কারণেই পপি রানীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা স্বামী লিটন সরকারকে আটক করেছে পুলিশ। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।



