উত্তরা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মো: রাফিউল ইসলাম গত সোমবার ডিজিটাল লেনদেনকে আরো সহজ, দ্রুত ও নিরাপদ করতে ব্যাংকের ভাগলপুর শাখা, কিশোরগঞ্জে ইঅঘএখঅ ছজ গবৎপযধহঃ সংযুক্তিকরণ উদ্বোধন করেন। এই আয়োজনের মাধ্যমে ব্যবসায়ীদের ইঅঘএখঅ ছজ-এর আওতায় যুক্ত করার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে দ্রুত ও নিরাপদে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা যাবে। ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ অঞ্চল) মোহাম্মদ ফখরুল আলমসহ ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



