পিসিআইইউতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Printed Edition
পিসিআইইউতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিসিআইইউতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ)- এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করেন।

প্রতিযোগিতায় ক্রিকেট, দাবা, টেবিল টেনিস, ক্যারম, লুডু, দৌড়, ব্যাডমিন্টন ও পিলো পাসিংসহ বিভিন্ন ইভেন্টে শতাধিক প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং সামাজিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বছরব্যাপী পড়াশোনার ব্যস্ততার পর এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য আনন্দ ও প্রেরণার মুহূর্ত হয়ে দাঁড়ায়, এবং প্রতিযোগিতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করে। স্পোর্টস ফোরামের কোর্ডিনেটর ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ফসিউল আলম, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো: সেলিম হোসেন, বিভিন্ন বিভাগের সভাপতি, প্রক্টর, বিভিন্ন ফোরামের সমন্বয়কসহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি।