ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইউনিলিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশেষ করপোরেট সেশন অনুষ্ঠিত

Printed Edition

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাব এবং দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে ‘লার্ন টু লিড’ শীর্ষক একটি বিশেষ করপোরেট সেশন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে এই আয়োজনটি সম্পন্ন হয়। ভবিষ্যতে করপোরেটে ক্যারিয়ার গড়তে আগ্রহী এমন ৩৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই আয়োজনে। উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য, ভিসি ড. শামস রহমান এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিজনেস ইউনিট হেড, জাহিন সাজিদুল ইসলাম। বিজ্ঞপ্তি।