চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেম, ডিজিটাল গেট পাস সিস্টেম, ডিজিটাল পেমেন্ট সিস্টেমসহ ব্যাপক প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে। ফলে কাজের গতি বেড়েছে ব্যাপকহারে। তথ্যপ্রযুক্তি নির্ভর এ সেবা কার্যক্রমকে নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি কমানোর উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে সাইবার সিকিউরিটি সিস্টেম স্থাপন করা অপরিহার্য হয়ে পড়েছে।
এ পরিপ্রেক্ষিতে গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাথে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নেভী একটি চুক্তি হয়েছে। চুক্তিতে চচকের পক্ষে চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের পক্ষে এমডি কমডোর মোহাম্মদ ফয়জুল হক সই করেন। বিজ্ঞপ্তি।



