চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর। গত সোমবার সংগঠনটির পরিচালিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রায় ২০০টি বন্যাকবলিত পরিবারের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং গৃহহীন হয়ে পড়া পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় অফিস সম্পাদক অগ্রপথিক মো: মাহফুজুর রহমান। এ ছাড়া কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম মহানগরী নীহারিকা শাখা ও চট্টগ্রাম মহানগরী সাগরিকা শাখার সংগঠক এবং স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বন্যার কারণে অনেক পরিবার খাদ্যসঙ্কটের পাশাপাশি বাসস্থান হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এসব বাস্তবতা বিবেচনায় খাদ্যসহায়তার পাশাপাশি গৃহহীন পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেয়া হয়েছে, যাতে তারা জরুরি প্রয়োজন মেটাতে পারেন। বিজ্ঞপ্তি।



