ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

Printed Edition

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: মাহবুব আলম। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মো: মাহবুব-এ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। স্বাগত বক্তব্য দেন নিউ মার্কেট শাখার প্রধান মুহাম্মদ মাহবুবুস সাজ্জাদ। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো: আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো: বেলাল হোসাইন, ঢাকা কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউসি) অধ্যাপক রায়হানা তাসলিমা, ব্যবসায়ী মো: হোসাইন ও নাজমা সুলতানা। এ সময় কোম্পানি সেক্রেটারি মো: হাবিবুর রহমানসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।