নিজস্ব প্রতিবেদক
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে গ্রাহকদের জন্য আয়োজিত চারটি ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে রবি আজিয়াটা পিএলসি। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং হেড অব মার্কেটিং মো: শওকত কাদের চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ২৬ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
‘মাই রবি অ্যাপে বিশ্বকাপ অন, আপনি হবেন চ্যাম্পিয়ন’ স্লোগানকে সামনে রেখে মাই রবি অ্যাপে লাইভ খেলা দেখানোর পাশাপাশি গ্রাহকদের জন্য ডিজিটাল ও নন-ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের ক্যাম্পেইন আয়োজন করে রবি। পাশাপাশি ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ছিল প্রোডাক্টভিত্তিক ক্যাম্পেইনও।
‘কুইজমাস্টার’ ক্যাম্পেইনে গ্রাহকেরা মাই রবি অ্যাপ থেকে বিশ্বকাপের পুরো সময় প্রতিদিন ফুটবল কুইজ খেলার সুযোগ পান। প্রতিযোগীদের লক্ষ্য ছিল বিশ্বকাপ শেষে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে লিডারবোর্ডের শীর্ষে থাকা। লিডারবোর্ডের ফলাফলের ভিত্তিতে ১১ জন বিজয়ী নির্বাচন করা হয়। ‘স্ন্যাপ উইথ গ্রাফিটি’ ক্যাম্পেইনে সারা দেশে রবির বিশ্বকাপ গ্রাফিতির সামনে ছবি তুলে প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পান গ্রাহকেরা। ছবিতে পাওয়া রিঅ্যাকশনের ভিত্তিতে আরো ১১ জনসহ মোট ১৫ জনকে বিজয়ী নির্বাচন করা হয়। এর মধ্যে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল স্পেনকে নির্বাচন করা গ্রাহকদের মধ্য থেকে একজন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হিসেবে জিতে নেন ক্যাম্পেইনের সবচেয়ে বড় পুরস্কার রয়্যাল এনফিল্ড বাইক।



