রেকর্ড ট্রান্সফারে সিটিতে এনজো

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার ট্রান্সফার উইন্ডো শেষ হয়েছে গত ১ সেপ্টেম্বর। অবশেষে উইন্ডো বন্ধ হওয়ার আধ ঘণ্টা পর ঘোষণা এলো আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এখন চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটির। ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড স্পর্শ করে ইত্তিহাদের পা রাখলেন কাতার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। ম্যানচেস্টার সিটির সাথে পাঁচ বছরের চুক্তি ২৫ বছর বয়সী এনজোর। চুক্তির আর্থিক বিষয়াদি প্রকাশ না করা হলেও বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সাড়ে ১২ কোটি পাউন্ডে হয়েছে এই দলবদল। এতে স্পর্শ হয়েছে ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড। তার সাথে ৫ বছরের চুক্তি।