শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মানসম্পন্ন ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এপিক হেলথ কেয়ার লিমিটেড এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিভিন্ন ডায়াগনস্টিক সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং অন্যান্য স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান, ডিরেক্টর মো: জসিম উদ্দিন, ডিরেক্টর মো: কামরুজ্জামান, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানুসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কর্নেল মো: ইকবাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজী মো: রেজাউল করিম, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো: আলি হোসেন এবং কলেজের শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা। বিজ্ঞপ্তি।



