আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষর

Printed Edition

উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টি এবং কৃষি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ ও রফতানি কার্যক্রম জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠিত তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহাম্মদ এবং নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের উপস্থিতিতে আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব হেলাল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।