ক্রীড়া প্রতিবেদক
নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়া ফাইনালে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তাতে আরো একবার মাথাচাড়া দিয়ে উঠল অতিপ্রাকৃতিক এক ‘অভিশাপ’। ফিফা রথ্যাংকিংয়ের এক নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শুরু করা দল কখনো বিশ্বকাপ জিততে পারে না। ফুটবল ইতিহাসের এই নির্মম জুজুর এবার শিকার মেসির আর্জেন্টিনা।
পুরো টুর্নামেন্টে ১৯টি গোল করে অন্যতম সেরা আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল এক অজেয় স্পেনের, যারা পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে বিশ্বরেকর্ড গড়েছে। এবারের বিশ্বকাপে কেবল আর্জেন্টিনাই নয়, ফুটবলীয় নানা অভিশাপের বলি হয়েছে ফ্রান্সের মতো পরাশক্তিও। তারা কাটা পড়েছে বহুল আলোচিত ‘ব্যালন ডি’অর’ অভিশাপে। ফুটবল ইতিহাসের এক অদ্ভুত পরিসংখ্যান বলছে, যে বছর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তার আগের ব্যালন ডি’অর জয়ী তারকা কোনোভাবেই সেই বিশ্বকাপ জিততে পারেন না। ফরাসি তারকা উসমান দেম্বেলে বর্তমান ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে বিশ্বকাপে খেলেছেন। টুর্নামেন্টের অন্যতম দাবিদার হওয়া সত্ত্বেও দেম্বেলের ফ্রান্সকে এই অভিশাপে বিদায় নিতে হয়েছে।



