আজ ৪ এপ্রিল সাংবাদিক আবদুল মজিদ দুদুর ১১তম মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের ৪ এপ্রিল পাবনা প্রেস ক্লাবের তৎকালীন কার্যনির্বাহী পরিষদের সদস্য, দৈনিক নয়া দিগন্ত ও বার্তা সংস্থা ইউএনবির পাবনা জেলা প্রতিনিধি আবদুল মজিদ দুদু (৫৪) ইন্তেকাল করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই দিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্মরণে পাবনা প্রেস ক্লাব আজ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে।
আবদুল মজিদ দুদুর বাবা মরহুম কারি সৈয়দ আহাম্মদ আলী। বাড়ি সদর উপজেলার ভবানীপুর গ্রামে। তিনি দীর্ঘ দিন ধরে শহরের পাথরতলা এলাকার চারতলা মোড়ে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বিজ্ঞপ্তি।


