আইআইইউসির ২৬৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ২৬৯তম সিন্ডিকেট সভা গতকাল বুধবার আইআইইউসির প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, বিওটি সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য ও আইআইইউসির প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান, সিন্ডিকেটে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর মো: লুৎফুর রহমান এবং আইআইইউসির রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্যসচিব কর্নেল (অব:) মোহাম্মদ কাশেম, পিএসসি। সিন্ডিকেট সভায় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারম্যান ক্যাটাগরির সদস্য হাদিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম । ২৬৯তম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের বিগত ২৬৭তম সাধারণ সভা ও ২৬৮তম বিশেষ সভার কার্যবিবরণ পঠিত হয় এবং নিশ্চিতকরণ করা হয়। কার্যবিবরণ পাঠ করেন আইআইইউসির রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্যসচিব কর্নেল (অব:) মোহাম্মদ কাশেম। এ ছাড়াও নিয়োগ কমিটির সুপারিশগুলো, অর্থ কমিটির ১৯৫তম সভার কার্যবিবরণ এবং পিএসপি কমিটির ১৫৮তম সভার কার্যবিবরণ সভায় পেশ করা ও অনুমোদন দেয়া হয়। বিজ্ঞপ্তি।