গাজা সীমান্তকে ‘বন্ধ সামরিক এলাকা’ ঘোষণা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আশপাশের এলাকাকে ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করেছে ইসরাইল। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। খবর আলজাজিরার।

এক প্রতিবেদনে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, ডানপন্থী বসতিস্থাপনকারী সংগঠন নাহালার একটি বড় মিছিলকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংগঠনটি গাজার ভেতরে আবারো ইসরাইলি বসতি স্থাপনের পক্ষে অবস্থান নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বন্ধ ঘোষিত এলাকা গাজার উত্তর দিকের ইয়াদ মরদেখাই থেকে পূর্বের রুট ২৩ হয়ে দক্ষিণের কেরেম শালোম পর্যন্ত বিস্তৃত। এ দিকে ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নাহালা সংগঠনের সদস্যরা অবৈধভাবে গাজা উপত্যকায় প্রবেশের পরিকল্পনা করায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইসরাইলের গুলিতে ফুটবলার নিহত

অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ইসরাইলের বসতিস্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক ফিলিস্তিনি ফুটবলার মারা গেছে। তার পরিবার ও স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার

ইসরাইলি আগ্রাসনে গাজায় হতাহত ও মানবিক সঙ্কট বাড়ছেই

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল রোববার ভোরে গাজা সিটির দক্ষিণ-পূর্বের জেইতুন এলাকার কাশকো সড়কে বেসামরিক মানুষের একটি জটলার ওপর ইসরাইলি গোলাবর্ষণে অন্তত দুই ফিলিস্তিনি নিহত হন। এর আগে শনিবার গাজা সিটিতে পৃথক দু’টি হামলায় আট ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।