সিটিজেনস ব্যাংক পিএলসি সম্প্রতি বাণিজ্যিক কার্যক্রম শুরুর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান এবং স্বতন্ত্র পরিচালক এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: মোস্তাফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল লতিফ, ঊর্ধ্বতন নির্বাহী এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



