পাকিস্তানকে হারাতে চায় জ্যোতিরা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাটিং করে নিগার সুলতানা জ্যোতির দল করতে পেরেছে মাত্র ৭৭ রান। সেই রান অস্ট্রেলিয়ার মেয়েরা টপকে যায় ৯.৩ ওভারেই। বাজেভাবে হারের পর বাংলাদেশের এখন লক্ষ্য পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানো। দ্য এজেজে বোল ওয়েস্ট এন্ডে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সেই মোমেন্টাম হারিয়েছে তারা। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দিকেই তাকিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরা। প্রথম জয়টি মোমেন্টাম এনে দিয়েছিল, কিন্তু আমরা সেটাকে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। জ্যোতির কথায়, ‘পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। আমরা সত্যিই আশা করছি সেখানে ঘুরে দাঁড়াতে পারব। আমি বিশ্বাস করি, দল হিসেবে আমাদের সেই সামর্থ্য আছে। তাই আমরা সামনে তাকিয়ে আছি এবং পরবর্তী ম্যাচের অপেক্ষায় রয়েছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বস্ত হয়ে হতাশা জ্যোতি জানান, ‘শুরুতে দ্রুত উইকেট হারানোর কারণেই চাপে পড়ে যাই। আমরা সবাই জানি যে দল হিসেবে আমরা এর চেয়ে ভালো। আমাদের বোলিং ইউনিট খুবই শক্তিশালী, তাই আমরা আগে ব্যাট করতে চেয়েছিলাম। প্রথম ১০ ওভারের মধ্যেই আমরা প্রায় পাঁচটি উইকেট হারিয়ে ফেলি। আশা করছি পাকিস্তানের বিপক্ষে সেটি হবে না।’

দুই ম্যাচে এক জয় নিয়ে ২ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে জ্যোতির আশা, ‘যদি আমরা পাওয়ারপ্লেতে কিছু উইকেট নিতে পারি তাহলে হয়তো তাদের ওপর আরো চাপ সৃষ্টি করতে পারব। অথবা আগে ব্যাট করলে পাওয়ার প্লের সুবিধা নিয়ে কার্যকর ইনিংস খেলতে চাই।’