কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে ৯৩০ জনের মৃত্যু

Printed Edition

ইউএনবি

কঙ্গোতে চলমান ইবোলা প্রাদুর্ভাবে প্রাণহানি অন্তত ৯৩০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতুরি প্রদেশে নিরাপত্তাহীনতা এবং স্বাস্থ্যকর্মীদের অসন্তোষের কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শনিবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৪৪ জনে। ওই ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। গত ১৫ মে পূর্বাঞ্চলীয় এলাকায় প্রাদুর্ভাব নিশ্চিত হওয়ার পর থেকে এটি অতীতের সব রেকর্ড ছাপিয়ে দ্রুততম সময়ে ছড়িয়ে পড়া প্রাদুর্ভাবে রূপ নিয়েছে।